বিনা প্রতিদ্বন্দ্বীতায় পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাবের সম্পাদক হলেন সুজয় খাড়া

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: বিনা প্রতিদ্বন্দ্বীতায় পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাবের সম্পাদক হলেন সুজয় খাড়া। পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল ২০১৩ সালে। প্রথমে মেদিনীপুর শহরের সাংবাদিকদেরকে নিয়ে প্রেসক্লাব তৈরি হয়। পরবর্তীকালে ঘাটাল, খড়গপুর, গড়বেতা, চন্দ্রকোনা রোড এলাকার সাংবাদিক চিত্র সাংবাদিকদেরও ক্লাবের সদস্য করা হয়েছে।

২০১৮ থেকে ২ বছরে বর্তমান পরিচালনা সমিতির মেয়াদ শেষ হয়ে যায়। ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচন করা সম্ভব হয়নি। রবিবার মেদিনীপুর বিদ্যাসাগর হল প্রাঙ্গণে প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ব‍্যালট পেপারে প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়।

সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন বিদায়ী সম্পাদক সুজয় খাঁড়া। ওই পদে আর কোনও মনোনয়ন পত্র জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন তিনি। এদিনের ভোটের নির্বাচন আধিকারিক রূপশঙ্কর ভট্টাচার্য। সভাপতি পদের জন্য মনোনয়ন দাখিল করেন চম্পক দত্ত এবং শান্তনু মন্ডল। প্রেস ক্লাবের সদস্যদের ভোটে জয়ী হন শান্তনু মন্ডল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *