অগ্নিপথ এর সমালোচনা সুজন চক্রবর্তীর

আমাদের ভারত, ১৭ জুন: ‘অগ্নিপথ’ এর সমালোচনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি একে সিভিক অগ্নিপথ বা ঠিকা-সেনা বলে সমালোচনা করেছেন।

শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “সিভিক পুলিশের আদলেই সিভিক অগ্নিপথ, ঠিকা-সেনা! মমতাতেই অনুপ্রাণিত মোদিজী? শুধু কর্মসংস্থানেই বা কেন, প্রতিরক্ষা ক্ষেত্রেও নয়া ‘জুমলা’ নয় তো!”

সঙ্গে টুইটারে যুক্ত খবরের কাটিংয়ে লেখা, “ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখায় স্বল্প মেয়াদী নিয়োগের নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। ‘অগ্নিপথ’ নামের এই নতুন প্রকল্পে যাঁরা নিয়োগ হবেন তাঁদের “অগ্নিবীর’ বলা হবে। স্বল্প মেয়াদী মানে চুক্তি ভিত্তিতে নিয়োগ, চাকরির মেয়াদ মাত্র চার বছর। স্পষ্টতই সরকারি অন্যান্য ক্ষেত্রের ঠিকা-কর্মীদের মতো ভারতীয় সশস্ত্র বাহিনীতে এবার থেকে ঠিকা-সেনা নিয়োগ হতে চলেছে।”

সুজন চক্রবর্তী লিখেছেন, “কেন্দ্রীয় সরকারের তরফে সশস্ত্র বাহিনীর এই নিয়োগ নীতিকে যুগান্তকারী বলে গলা ফাটানো হলেও অনেকেই একে সামরিক বাহিনীর ঐতিহ্য, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই অভিযোগ করেছেন। এর ভয়ানক প্রভাব পড়বে সশস্ত্র বাহিনীর দক্ষতা এবং কার্যকারিতার ওপর বলেও কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *