আমাদের ভারত, কলকাতা, ২ সেপ্টেম্বর : রেড রোডের শোভাযাত্রায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে স্মরণ না করায় সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
শুক্রবার সুজনবাবু টুইটারে লিখেছেন, “রেড রোডে গর্বিত বাঙালির ‘স্মৃতির অতলে’ হারিয়ে গেলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র! কলকাতায় প্রাক-শারদীয়া
উৎসব, মোচ্ছব, কার্নিভাল। ঐতিহ্য মন্ডিত কোনও কিছুই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে স্মরণ না করে সম্পুর্ণ হতে পারে কি?
ভুল না, এ যে অপরাধ মাননীয়া। এ যে ঐতিহ্যেরই লজ্জা।“
প্রসঙ্গত, মহালয়ার পূণ্যপ্রভাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর বেতার সম্প্রচার ‘মহিষাসুরমর্দিনী’-র মাধ্যমেই প্রতি বছর পুজোর উৎসব শুরু হয়। বাংলার দুর্গাপুজোকে ’ইউনেস্কো’-র বিশেষ স্বীকৃতির স্মরণে এবছর এক মাস আগে এই উৎসব শুরু করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রেড রোডে সেই অনুষ্ঠানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে স্মরণ না করায় ক্ষোভ জানিয়েছেন সুজনবাবু।

