আমাদের ভারত, রামপুরহাট, ৬ ডিসেম্বর: এবার স্যুটআউট বীরভূমের পাঁচামিতে। বীরভূমের মহম্মদ বাজার থানার হাবরা পাহাড়ি গ্রামে গুলি করে খুন করা হল পাথর খাদানের এক শ্রমিককে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো একজন।
জানাগেছে, মৃতের নাম ধানু শেখ। তিনি খাদানে ড্রিল করার কাজ করতেন। আহতের হয়েছে ধানা হাঁসদা। তাকে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদ বাজার থানার পুলিশ।

