গড়বেতায় আত্মঘাতী তৃণমূলের মহিলা কর্মী

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট:
গড়বেতা থানার চন্দ্রকোনা রোড এলাকার নতুনপাড়ায় বুধবার রাতে এক তৃণমূল মহিলা কর্মীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বছর পঞ্চাশের ওই মহিলা তৃণমূল কর্মীর নাম কাজল চৌধুরী।

এলাকাবাসীদের অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি অশোক মুখার্জি  দীর্ঘদিন ধরেই ওই মহিলা বিজেপি কর্মীর বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ, গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় গত ১৪ অগাস্ট তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এবং বুথ সভাপতিকে মারধর করা হয়। গত পরশুদিন মঙ্গলবার গ্রামে একটি সালিশি সভা হয় এবং এলাকাবাসীরা তার বাড়িতে চড়াও হয়। সেই অপমান সহ্য করতে না পেরে গতকাল রাতে তৃণমূলের ওই মহিলা কর্মী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।

পাশের বাড়ির লোকেরা সকাল থেকে তাঁকে দেখতে না পেয়ে তার বাড়িতে গিয়ে দেখেন বাড়ির বারান্দায় গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এরপরই খবর দেওয়া হয় চন্দ্রকোনা রোড বিট হাউস পুলিশকে। পুলিশ এসে মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মেদিনীপুর  মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কীভাবে ওই মহিলা তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *