আত্মঘাতী মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নি তথা খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছেন। স্বাগতা ভট্টাচার্য নামের বছর ৩৬ এর ঐ মহিলা চিকিৎসকের বুধবার সকালে আইআইটি কোয়ার্টার থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ঐ চিকিৎসকের ওড়নায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।তমলুকের বাসিন্দা ঐ মৃত চিকিৎসক রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের সম্পর্কে ভাগ্নী হয়। জানা গিয়েছে, এইদিন সকালে তিনি মা তপতি ভট্টাচার্যকে বাজার করতে পাঠান। তারপর ফাঁকা কোয়ার্টারে তিনি আত্মহত্যা করেন।

মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, তাঁর ভাগ্নী এসএসকেএম হাসপাতালের অধ্যাপকিকা ছিল। সদ্য এই হাসপাতালে অধ্যাপনার কাজে তিনি যোগ দিয়েছিলেন। তার অনুমান, হতাশা থেকেই হয়তো এই পরিণতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *