জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি:
বেলদা থানার তরুয়া গ্রামে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম চিন্ময় শাসমল। বয়স ৩৫ বছরl পুলিশ সুত্রে খবর, চিনময় সিআইডি দপ্তরে সিভিক পুলিশের কাজ করত।
পরিবার সুত্রে খবর, প্রায় প্রতিদিনই চিন্ময় অত্যধিক মদ্যপান করে বাড়ি ফিরে মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করত। এর ফলে সংসারে অশান্তি লেগেই থাকত। শুক্রবার সকালেও ঝগড়া হয় স্বামী-স্ত্রীর মধ্যে। অশান্তির জেরে স্ত্রী বাপের বাড়ি চলে গেলে সন্ধ্যার পর ঘরের ছাদে গামছায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় হয় ওই সিভিক ভলান্টিয়ার। বেলদা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

