ফুলশয্যার ভোরে আত্মঘাতী বর, চাঞ্চল্য শালিমারে

আমাদের ভারত, হাওড়া, ১০ ডিসেম্বর: ফুলশয্যার ভোরে আত্মঘাতী হল বর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়।

হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সাথে গত ৭ ডিসেম্বর বিয়ে হয়েছিল ব্যারাকপুরের বর্ষা কুমারীর। দেখাশোনা করে দুজনের বিয়ের ঠিক করেছিলেন পরিবারের লোকজন। পেশায় গাড়ি চালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতি ছিল। ধুমধাম করে বিয়ে হয়।গতকাল ছিল ফুলশয্যা।আজ ভোরে বর্ষা কুমারী ঘুম থেকে উঠে বাথরুমে গেলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তিনি ফিরে এসে দেখেন ওই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আদর্শ। কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। খবর দেওয়া হয় পুলিশে।হাসপাতালে নিয়ে গেলে আদর্শ সাউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে ফুলশয্যার ভোরে আত্মহত্যার পথ বেছে নিলেন শালিমারের ওই যুবক।

বর্ষা কুমারী জানান, বিয়ের আগেও তাদের মধ্যে ফোনে কথা হতো কিন্তু কোনও দিন কিছু বোঝা যায়নি। আজ ভোরে তাকে তৈরি হওয়ার হবার জন্য বলেছিলেন আদর্শ। আর তিনি বাথরুমে যেতেই এই ঘটনা ঘটে।পরিবারের লোকেরাও বুঝে উঠতে পারছেন না।কেন এই ঘটনা ঘটলো।দুজনের মধ্যে কারোর কোনও অন্য প্রেমঘটিত সম্পর্ক ছিল কি না সেই প্রশ্নই উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *