চলন্ত মালগাড়ির ট্যাঙ্কারে হঠাৎ আগুন, ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ডালখোলায়

স্বরূপ দত্ত, রায়গঞ্জ, ১৩ এপ্রিল: চলন্ত মালগাড়ির ট্যাঙ্কারে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায়।আগুন লাগার ঘটনা বুঝতে পেরেই চালক ট্রেনটিকে থামিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জনিয়েছে, এদিন দুপুরে তেলের ট্যাঙ্কার নিয়ে একটি মালগাড়ি ডালখোলা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিলো। সূর্যাপুর এলাকা দিয়ে যাওয়ার সময় কোনওভাবে একটি তেলের ট্যাংকারে আগুন লেগে তা প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে। চালক বুঝতে পেরেই ট্রেন থামিয়ে দেয়। এরপর ডালখোলা স্টেশন থেকে কুইক রেসপন্স টিম এসে স্থানীয় মানুষের সহায়তায় আগুন আয়ত্তে আনে।

আগুন আয়ত্তে আনার পর অগ্নিদগ্ধ ওই ট্যাংকারটিকে বিচ্ছিন্ন করে মালগাড়িটিকে নিউ জলপাইগুড়ির দিকে পাঠিয়ে দেওয়া হয়। ডালখোলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আফরোজ আলমসহ রেলের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। এই ঘটনার জেরে ওই রুটে ঘন্টাখানেকের বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *