সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপকের আকস্মিক মৃত্যু, শোক স্তব্ধ সহকর্মীরা

সাথী দাস, পুরুলিয়া, ২৪ আগস্ট: সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ‍্যাপক ডঃ বরুণ দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এল জেলার শিক্ষা মহলে। এই অধ‍্যাপকের বয়স মাত্র ৪২ বছরের আশেপাশে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার সুদাম পুকুর পাড় এলাকার শীতলা মন্দিরের কাছে। তিনি এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বর ও কিছু উপসর্গ নিয়ে বাড়ির কাছাকাছি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। গতকাল রাত্রে হার্ট অ্যাটাক করে তাঁর মৃত্যু হয় বলে জানাগিয়েছে। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছেন।

২০০১ ও ২০০৩ গণিত বিষয়ে স্নাতক (সাম্মানিক) ও স্নাতকোত্তর দুটিতেই বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হন। ঝাড়গ্রাম রাজ কলেজে কর্মজীবন শুরু হয় তাঁর। তারপর কোচবিহার এবিএন শীল কলেজে অধ্যাপনা করেন। সেখান থেকে পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজে যোগ দেন।

স্মিতবাক এই অধ‍্যাপক সকলের প্রিয় ছিলেন। তাঁর অকাল প্রয়াণে জাতীয়তাবাদী অধ‍্যাপক ও গবেষক সংঘের অপূরণীয় ক্ষতি হল বলে জানান সংগঠনের রাজ‍্য সহ সভাপতি অধ‍্যাপক গৌতম মুখোপাধ‍্যায়। তিনি বলেন, “অধ‍্যাপক ডঃ বরুণ দাসের পরিবারের পাশে সংগঠন সবসময় থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *