এসইউসিআই’য়ের জয়ী সদস্যদের পঞ্চায়েতে বোর্ড গঠনে ভাগীদার হওয়ার প্রস্তাব প্রত্যাখান, পূর্ব মেদিনীপুরে চাষি ও মজুরদের স্বার্থে সংগ্রাম চালানোর দাবি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ আগস্ট: পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ১ অঞ্চলে এসইউসিআই (কমিউনিস্ট) বর্তমান পঞ্চায়েত নির্বাচনে একক ভাবে পাঁচ আসনে জয়লাভ করে। কিন্তু অঞ্চলে বোর্ড গঠনের ক্ষেত্রে এক অভিনব পন্থা স্থাপন করে।

এসইউসিআই (কমিউনিস্ট) দলের লোকাল কমিটির সম্পাদক বাসুদেব সামন্ত বলেন, ‘কেন্দ্রের ক্ষমতাসীন উগ্র সাম্প্রদায়িক ও দুর্নীতিগ্রস্ত জনবিরোধী বিজেপি কিম্বা রাজ্যে পরিবর্তনের নাম করে ক্ষমতায় আসা দুর্নীতিগ্রস্ত, গণ আন্দোলন বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসইউসিআই (সি)-র কাছে কয়েকদিন ধরে দেওয়া পৃথক পৃথক ভাবে পঞ্চায়েতের ক্ষমতায় অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছিল। আমরা তা প্রত্যাখান করছি। কারণ, আমরা যে কোনো উপায়ে ক্ষমতা পাওয়ার লোভে নির্বাচনে অংশ নিই না।গরিবের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতেই নির্বাচনে যাই। চাষি মজুরের আন্দোলনের স্বার্থেই এই অঞ্চলে আমরা পঞ্চায়েতে বিরোধী পক্ষে থেকেই এই পঞ্চায়েতের ভেতরে ও বাইরে সেই সংগ্রাম চালিয়ে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *