পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই’য়ের প্রতিবাদ কর্মসূচি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুলাই: পেট্রোল, ডিজেলের দাম আকাশ ছোঁয়া। প্রায় সেঞ্চুরি করতে চলেছে। পাশাপাশি রান্নার গ্যাস, সরিষার তেলের দাম বাড়ছে হু হু করে। তারই প্রতিবাদে সারা জেলার পাশাপাশি আজ চন্দ্রকোনা ২ নং ব্লকে এসইউসিআই’য়ের পক্ষ থেকে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। আজ চন্দ্রকোনার গাছ শীতলা মোড় এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথসভা করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের চন্দ্রকোনা শাখার নেতা প্রদীপ মল্লিক, আইনজীবী সমীর রায়, জেলা কমিটির সদস্য প্রভঞ্জন জানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *