পুজোয় ক্লাবের অনুদান বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এসইউসিআই(সি)-র

আমাদের ভারত, ২২ আগস্ট: দুর্গাপুজো কমিটিগুলির প্রত্যেককে রাজ্য সরকারের অনুদান ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রকাশ্য সমালোচনা করল এসইউসিআই(সি)।

দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সোমবার এক বিবৃতিতে বলেন, “জনপ্রিয় এই উৎসব রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ও সহায়তার মধ্য দিয়েই হয়ে এসেছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ক্লাবগুলোকে যে আর্থিক সাহায্য দেওয়া শুরু করে তা নির্বাচন সর্বস্ব রাজনীতিরই স্বার্থে যার সাথে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই।

রাজ্যের চরম আর্থিক সংকট চলছে, ফলে আশা কর্মী সমেত নানা ধরনের স্কিম ওয়ার্কাদের বেতন বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য বা সরকারি কর্মচারীদের ডি এ প্রদান করতে সরকার ব্যর্থ হচ্ছে। এই প্রেক্ষিতে ক্লাবগুলোকে অনুদান প্রদান বা তা বৃদ্ধি করার কোনও যৌক্তিকতা নেই।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *