গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই এর বিক্ষোভে মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ মার্চ: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে SUCI (C) র প্রতিবাদ। আজ দলের পক্ষ থেকে মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়।

এসইউসিআই (সি) র বক্তব্য, “অত্যন্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে গত বারো মাসে ৬ বার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার। সম্প্রতি এক ধাক্কায় সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়িয়ে গ্যাসের দাম হয়েছে ১১২৯ টাকা।” কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে SUCI (C) দলের পক্ষ থেকে আজ মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ সভায় সাধারণ মানুষকে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

তাদের বক্তব্য, দফায় দফায় পেট্রো পণ্য সহ গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত। অথচ সাধারণ মানুষের কথা না ভেবে কেন্দ্র সরকার আদানি আম্বানি সহ বিভিন্ন পুঁজিপতি দের সম্পদ ক্রমাগত বাড়াতে সাহায্য করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *