সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুলাই: এসএসসি, টেট সহ নিয়োগ দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভ মিছিল করল এসইউসিআই।

সংগঠনের ধিক্কার দিবস উপলক্ষে আজ পুরুলিয়া শহরে মিছিল শুরু হয় নীলকুঠিডাঙ্গা দলীয় কার্যালয় থেকে। শতাধিক কর্মী সমর্থকের মিছিল শেষ হয় ট্যাক্সি স্ট্যান্ডে। প্রতিকী পথ অবরোধ হয় এবং দুর্নীতির প্রতীক পোড়ানো হয়। দলীয় কর্মসূচিতে সামনের সারিতে থেকে অংশ নেন এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য।

