পর্যাপ্ত টিকাকরণ সহ একাধিক দাবিতে কেশিয়াড়ি বিডিওর কাছে ডেপুটেশন এসইউসিআই’য়ের

আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মে: কোভিড পরিস্থিতিতে পর্যাপ্ত টীকাকরণ, অক্সিজেন সরবরাহ, কেশিয়াড়ি ব্লকে পৃথক কোভিড হাসপাতাল তৈরি, ভোট পরবর্তী হিংসা বন্ধ সহ একাধিক দাবিতে কেশিয়াড়ি বিডিওর কাছে ডেপুটেশন দিল এসইউসিআই। মঙ্গলবার কেশিয়াড়ি ব্লকের বিডিও সৌগত রায়ের কাছে দলের পক্ষ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পাঁচজনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন।

কোভিড পরিস্থিতিতে কেশিয়াড়ি ব্লকে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে হাসপাতাল তৈরি, টিকাকরণের ব্যবস্থার দাবি জানানো হয়েছে। অকাল বর্ষণের জেরে বোরো চাষে কেশিয়াড়ি ব্লকের ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, দ্রুত পঞ্চায়েত সমিতি গঠন, সরকারি উদ্যেগে লাভজনক মূল্যে চাষিদের কাছ থেকে ধান ক্রয় সহ ব্লকের সার্বিক উন্নয়নের দাবিতে দলের কেশিয়াড়ি ব্লক কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। সমস্ত দিক খতিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিডিও। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্নেহাশিষ আইচ, ঝাড়েশ্বর রাউৎ, ফটিক বেরা, শম্ভু গুড়িয়া, ডাক্তার সিং প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *