খড়্গপুর টাউন থানার উইনার্স টিমের সাফল্য, গ্রেপ্তার দুই কুখ্যাত দষ্কৃতি

জে মাহাতো, আমাদের ভারত, ১৪ জুন: খড়্গপুর টাউন থানার উইনার্স টিম ফের সাফল্য পেল। দুই দুষ্কৃতীর ঝাড়গ্রামের বাড়ি থেকে উদ্ধার হল চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না। গত ১১ জুন খড়্গপুর শহরের বাস স্ট্যান্ড চত্বর থেকে কুখ্যাত ২ দুষ্কৃতী অসিত মহাত ও সনাতন মাঝিকে গ্রেফতার করে খড়্গপুর টাউন থানার পুলিশ।

ঝাড়গ্রাম জেলার এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ হেফাজতে থাকা কালীন গতকাল গভীর রাতে ২ দুষ্কৃতির ঝাড়গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয় সোনা ও রুপোর গয়না।যার বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। আজ ২ দুষ্কৃতীদের খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *