“অনুপম দত্ত খুনের মামলায় পুলিশের সাফল্য শুধু মাত্র সময়ের অপেক্ষা”, বললেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ এপ্রিল: “খুব শীঘ্রই কাউন্সিলর অনুপম দত্ত খুনের সম্পূর্ণ কিনারা হয়ে যাবে, কারণ কেসটি বর্তমানে খুব ভালো অবস্থায় আছে। তবে কিছু গ্রেপ্তারি বাকি আছে সেটাও আসতে আসতে করা হবে।” নব নির্মিত কামারহাটি থানার উদ্বোধন অনুষ্ঠানে এসে পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই ভাষাতেই বোঝালেন যে অনুপম দত্ত খুনের মামলায় পুলিশের সাফল্য শুধু মাত্র সময়ের অপেক্ষা।

এদিন দক্ষিণেশ্বরে নতুন থানার পাশাপাশি কামারহাটিতেও নতুন থানার উদ্বোধন হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মনোজ ভার্মা বলেন, “মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য তাদেরকে সুরক্ষিত করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ বাহিনী “উইনার” গঠন করা হয়েছে। যারা কোনো ধরনের উৎসব বা অনুষ্ঠানে মোতায়েন থাকবে। তাদের মোটর বাইক দেওয়া হবে তাদের কাজের সুবিধার্থে। তাছাড়া এই দুটি। থানাকেই ঢেলে সাজানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য।”

এদিন তিনি সিসিটিভি ক্যামেরার গুরুত্ব বর্তমানে পুলিশ বিভাগে যে বেড়ে গেছে তাও স্বীকার করে নিয়ে বলেন, “গত এক বছরে অনেক বড় বড় অপরাধ ও রহস্যের সমাধান করতে সিসিটিভি ফুটেজ অনেক সাহায্য করেছে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *