৫ হাজার হিন্দু ঘরছাড়া, ৩ আইপিএস আক্রান্ত, মোমিনপুর হিংসায় এনআইএ তদন্ত ও কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে রাজভবনে শুভেন্দু

আমাদের ভারত, ১০ আমাদের ভারত: কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দক্ষিণ কলকাতার মোমিনপুরের একটি দোকান ও একাধিক বাইক ভাঙ্গচুরের অভিযোগ প্রকাশ্যে আসে প্রথমে। এরপর এলাকায় বহু হিন্দুর বাড়িতে ভাঙ্গচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। একবালপুর থানা ঘেরাও হয়। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন একাধিক বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি, অমিত মালব্য একের পর এক নেতারা টুইট করতে থাকেন। তাঁদের অভিযোগ, এই ঘটনায় বহু হিন্দু আক্রান্ত, ঘরছাড়া। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ও এনআইএ-র দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।

এর আগেই এই ঘটনা সম্পর্কে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সোমবার যত শীঘ্র সম্ভব কলকাতার মোমিনপুর, একবালপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি তুলে মিছিল করে তিনি বিধানসভা থেকে রাজভবনে যান। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রবিবার রাতের ঘটনায় রাজ্য সরকারের তিন পুলিশ আধিকারিকও আক্রান্ত হয়েছেন। তিনি স্লোগান দেন তারা দ্বিতীয় নোয়াখালী হতে দেবেন না মোমিনপুরকে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই ঘটনায়এনআইএ তদন্তের দাবি তুলেছেন তিনি।

রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গত রাতের ঘটনায় কলকাতার বুকে ৫ হাজার হিন্দু ঘর ছাড়া হয়েছে, রাজ্যের তিন আইপিএস আধিকারিক আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে কালবিলম্ব না করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। শুভেন্দুর দাবি, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

আরও পড়ুন
Noakhali. “মালাউন মেয়েগুলোর গন্ধ আমার ভালো লাগে, ব্রাহ্মণ হোক আর চাঁড়াল হোক আর কৈবর্ত, যাই হোক”

রবিবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মোমিনপুরের ভিডিও পোস্ট করতে থাকেন বিজেপি নেতৃত্বরা। তাতে রাস্তায় অজস্র পড়ে থাকা বাইক, ভাঙ্গা কাঁচ গাড়ির ছবি দেখা যায়। অন্তত ভিডিওতে একদল দুষ্কৃতিকে ব্যাপক ভাঙ্গচুর চালাতে দেখা যায়। মুহূর্তে এই ভিডিও গুলো ভাইরাল হয়ে যায়। এমনি ভিডিও পোস্ট করে টুইট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, মোমিনপুরের ময়লা মোড়ের কাছে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময় হিন্দুদের দোকানপাট ভাঙ্গচুর করা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তারা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে অথচ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। (এই ঘটনা সংক্রান্ত কোন ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ভারত)

এরপর মোমিনপুরে হিংসার ঘটনার পর আক্রান্তদের সাথে দেখা করতে যাওয়ার জন্য বের হলে সোমবার সুকান্ত মজুমদারকে আগাম গ্রেপ্তার করে পুলিশ। রাস্তায় চিংড়িঘাটা মোড়ে তাকে আটকানো হয় ও গ্রেফতার করা হয়।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদে সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *