নবান্ন অভিযানে অংশ নিতে আসা বিজেপি সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ শুভেন্দুর

আমাদের ভারত, কলকাতা, ১২ সেপ্টেম্বর:মঙ্গলবারের বিজেপি’র প্রস্তাবিত নবান্ন অভিযানে অংশ নিতে আসা লোকদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার শুভেন্দুবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “কোচবিহার জেলার তুফানগঞ্জের রেল স্টেশনের প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে চটিচাটা দলদাস পুলিশ। আলিপুরদুয়ার থেকেও হাওড়া যেতে বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির কার্যকর্তাদের। আগামীকাল নবান্ন অভিযান রুখতে এই অপচেষ্টা।

কালীঘাটের পিসি ভয় পেয়েছে। আগেই নবান্ন ছেড়ে ভয়ে পালিয়ে যাচ্ছে মেদিনীপুর। আর বিজেপির কার্যকর্তাদের আটকাতে সর্বশক্তি প্রয়োগ করছে। পশ্চিমবঙ্গ এখন উত্তর কোরিয়ায় পরিণত হয়েছে।

ভয়ের চোটে মেদিনীপুরে পিকনিক মানাতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউটনের তৃতীয় সূত্র স্মরণ করিয়ে দিতে চাই— “প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *