বাংলায় নিরপেক্ষ বিচার হবে না, নন্দীগ্রাম মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত হোক, সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ১৪ জুলাই: মুখ্যমন্ত্রী নিরপেক্ষ বিচার চেয়ে নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানিয়ে ছিলেন। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নিরপেক্ষ বিচার চেয়ে ওই মামলা অন্য রাজ্যের উচ্চ আদালতে সরানোর জন্য আর্জি জানালেন দেশের শীর্ষ আদালতে।

নন্দীগ্রাম ভোট গণনা মামলা অন্যত্র সরানোর আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে কলকাতা হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না। তাই দেশের অন্য যেকোনো হাইকোর্টে এই মামলা সারানোর দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

আবেদনপত্রে বলা হয়েছে, বিচারপতি কৌশিক চন্দ যখন এই মামলা থেকে সরে আসেন, সেই সময় তিনি বলেছিলেন যে বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরি ও কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। এইজন্যই মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেওয়া হয়েছিল। শুভেন্দু দাবি, এই রাজ্যে বিচার প্রক্রিয়া হলে সেই মামলা সুবিচার হবে না। তাই মামলা অন্য রাজ্যে স্থানান্তর করার দাবি জানিয়েছেন তিনি।

নন্দীগ্রাম ভোটে কারচুপি হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে নির্বাচন পিটিশন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ,নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। প্রথমে ওই মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে যায়। কিন্তু বিচারপতি চন্দের সঙ্গে বিজেপির পূর্ব যোগ রয়েছে এই অভিযোগ তুলে নিরপেক্ষ বিচারের জন্য ওই মামলা ওই বেঞ্চ থেকে সরানোর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে এই বিচারপতি কৌশিক চন্দ মামলা থেকে সরে দাঁড়ান। কিন্তু বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা করেন। সেই টাকা বার কাউন্সিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যা পরবর্তীতে কোভিড মোকাবিলায় ব্যবহার হবে। এখন এই নন্দীগ্রাম মামলাটি বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে উঠেছে। বুধবার সে মামলার শুনানি হয়। আগামী মাসে ১২ তারিখ এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। তার আগে বুধবার ওই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আবেদন করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *