পশ্চিমবঙ্গে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে গীতা পড়ানোর দাবি শুভেন্দু অধিকারীর

সাথী দাস, পুরুলিয়া, ৩১ অক্টোবর: হিন্দুত্ববাদের পক্ষে জোর সওয়াল করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে গীতা পড়ানোর দাবি করলেন তিনি। আজ পুরুলিয়া শহরের সরকার পাড়ায় একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে হিন্দুত্বের পক্ষে একাধিক উদাহরণ তুলে ধরে রাজ্য সরকারকে দুষলেন তিনি। শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, “পশ্চিমবঙ্গে ইমামদের ভাতা সরকারের টাকায় দেওয়া হয়। অথচ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সরকারি টাকা নয়, সারা বিশ্বের হিন্দুদের অনুদানের টাকায় নির্মাণ হচ্ছে। ২ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে উৎস্বর্গ করা হবে।

এই প্রসঙ্গে ধরে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে শুভেন্দু প্রশ্ন তুলে বলেন, “আমরা কেন আশা করব না! আধুনিক শিক্ষার সাথে গুজরাটে কর্নাটকে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যদি গীতা পড়ানো হয় পশ্চিমবঙ্গে হবে না কেন?”
জাতীয় স্তরের হিন্দুত্বের পক্ষে জোর দিয়ে বলেন, আমরা তো দেশভাগের বিভীষিকা জানি মহম্মদ আলী জিন্না পাকিস্তান করেছিলেন। ধর্মীয়ভাবে আনন্দে স্বাধীনভাবে থাকার জন্য ওই দেশ হয়েছিল। যারা যেতে চাননি তাদের জন্য হিন্দুস্তান তৈরি হয়েছিল এটা সবাই আমরা জানি। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশে যাতে হিন্দু দের না থাকতে হয় তার জন্য পশ্চিমবঙ্গ তিনি সৃষ্টি করে ভারত মাতার মধ্যে রেখে গেছেন তাই এখানেও রাষ্ট্রবাদ আর সনাতন সংস্কৃতির জাগরণ আমাদের ঘটাতে হবে গীতার বাণী অক্ষরে মেনে চলতে হবে।

আমরা যাঁরা সনাতন ধর্মকে মানি, যারা হিন্দু, এই ভারত ভূমি আমাদের শেষ আশ্রয়স্থল। যাঁরা অন্য ধর্ম মানেন তাঁদের জন্য একাধিক দেশ রয়েছে পৃথিবীতে। আমাদের যাওয়ার আর কোনও জায়গা নেই। তাই ভারত মাতাকে যদি শক্তিশালী রাখতে হয় তাহলে সনাতন সংস্কৃতিকে আরো শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *