আমাদের ভারত, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গে শান্তিপ্রিয় জনগণকে রক্ষা করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার ভোরে টুইটারে তিনি লিখেছেন, “রিষড়া রেল স্টেশনের কাছে পাথর ছোড়া ও বোমা হামলার কারণে হাওড়া-বর্ধমান লাইনে লোকাল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। আরপিএফ-এর হস্তক্ষেপের পরে ট্রেন পরিষেবা ফের চালু হয়। রিষড়া জ্বলছে এবং সমগ্র রাজ্য প্রশাসন দিঘায় সমুদ্র সৈকত ছুটি উপভোগ করছে।
কেন ওখানে বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা হল? কেউ তো মিছিল করেনি। রাজ্য সরকার দাবি করেছে “সব ঠিক আছে”। এই সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনই পশ্চিমবঙ্গে শান্তিপ্রিয় জনগণকে রক্ষা করার একমাত্র সমাধান।“
প্রতিক্রিয়ায় ইন্দ্রা গঙ্গোপাধ্যায় লিখেছেন, “দেখুন কি ভাবে হাওড়ার পর এবার রিষড়ায় রামনবমী শোভাযাত্রার উপর আক্রমণ করা হয়েছে, হিন্দু উৎসব হলেই আক্রান্ত হতে হচ্ছে বাংলায়। পরিকল্পিত ভাবে আক্রমণ করা হচ্ছে? কাদেরকে খুশি করতে?“ বাপ্পা পাত্র লিখেছেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় বারে বারে কেন পুলিশ প্রশাসন ফেল হবে, ইন্টেলিজেন্স রিপোর্ট ছিলো না কেন, নিরীহ সনাতনী মানুষকে বারে বারে একটা সম্প্রদায়ের হাতে কেন আক্রান্ত হতে হবে?”

