তপন কান্দুর খুনের ঘটনায় লিখিত অভিযোগকারি সুভাষ গরাইয়ের জবানবন্দি পুরুলিয়া জেলা আদালতে

সাথী দাস, পুরুলিয়া, ৪ মে: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় লিখিত অভিযোগকারি সুভাষ গরাইয়ের জবানবন্দি নেওয়া হল পুরুলিয়া জেলা আদালতে। আজ বুধবার পুরুলিয়া জেলা আদালতে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা এবং তাদের আইনজীবী জেলা আদালতে সুভাষ গরাইকে নিয়ে আসেন।

প্রসঙ্গত, ঝালদা থানায় ঘটনার দিন ১৩ মার্চ রাত ৯টা ৫ মি. নাগাদ তপন কান্দু খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী সুভাষ গরাই একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের নামে খুনের অভিযোগ করেন। তবে ওই এফ আই আর- এ কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ নেই। এই ঘটনায় একাধিক দুষ্কৃতী ছিল বলে অভিযোগ করেন ওই পুরকর্মী সুভাষ গরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *