দাসপুরে রাস্তা মেরামতির অর্থ সংগ্রহে পড়ুয়ারা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: সরকারি উদাসীনতায় স্কুলে যাওয়ার বেহাল রাস্তা মেরামতের জন্য অর্থ সংগ্রহে নেমেছে দাসপুরের ব্রাহ্মণ বসান উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। হাতপেতে টাকা তুলছে তারা। সেই টাকা রাস্তা মেরামতের জন্য তুলে দিচ্ছে বিডিওর হাতে।

 গত ৯ মার্চ বিদ্যালয়ে যাওয়ার পথে দাসপুর ১ নং ব্লকের বেলতলা- সরবেড়িয়ার বেহাল রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ব্রাহ্মণবসান উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাতাশা পড়িয়ার। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ ওঠে। নাতাশার মৃত্যুর পর রাস্তা সারাইয়ে প্রশাসন এখনো নির্বিকার থাকায় উত্তপ্ত হয়েছে ছাত্র সমাজ। দীর্ঘদিনের বেহাল রাস্তা সারানোর উদ্যোগ নিয়ে স্কুলের পড়ুয়ারা নিজেরাই রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করা শুরু করেছে। পথচলতি সবার কাছে তাদের আবেদন, “কিছু টাকা দিয়ে সাহায্য করে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচান। 

সড়বেড়িয়া বিসি রায় উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয়ের মতো একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরেই কলমীজোড়ে রাস্তায় নেমে হাত পেতে অর্থ সংগ্রহ করছে। সেই অর্থ তুলে দেওয়া হচ্ছে বিডিওর হাতে। পড়ুয়াদের অভিযোগ, রাস্তা সংস্কারের বিষয়টি দাসপুর ১ নম্বর ব্লক প্রশাসন এবং মন্ত্রী শিউলি সাহার গোচরে এনেও কোনও লাভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *