স্কুল খোলার দাবিতে নারায়ণগড়ে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ 

জে মাহাতো, মেদিনীপুর, ২৮ জানুয়ারি:
স্কুল খোলার দাবি জানিয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বাজারে বিক্ষোভ দেখাল এলাকার স্কুল ছাত্রছাত্রীরাl শুক্রবার এলাকার বিভিন্ন স্কুলের কয়েকশো পড়ুয়া পিঠে স্কুল ব্যাগ ও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়l

তাদের দাবি, কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হতেই বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এখনো পর্যন্ত স্কুল খোলার বিষয়টি অন্ধকারে রয়েছে। গত দু’বছর ধরে স্কুল বন্ধ থাকায় তারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেl মোবাইলে অনলাইন ক্লাস হলেও তাদের সকলের কাছে সেই সুবিধা নেইl প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের সমস্যা রয়েছেl তাছাড়া, তারা শিক্ষক-শিক্ষিকাদের কাছে পরামর্শ নিয়েই পড়াশোনা করতে চায়l 
তাই, তাদের দাবি, অবিলম্বে স্কুল খোলার ব্যবস্থা করে পঠন-পাঠন শুরু করতে হবেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *