জয় লাহা, দুর্গাপুর, ২ আগস্ট: বৃষ্টির দেখা নেই। থমকে পড়েছে খারিফ মরশুমের আমন ধানের চাষ। আর বৃষ্টি না হওয়ায় মাত্রারিক্ত বায়ু দুষণকেই দায়ী করছে পরিবেশবিদরা। আর তাই পরিবেশে দূষণ রোধে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ দিবস পালন করল বুদবুদ গার্লস স্কুলের ছাত্রীরা। মঙ্গলবার স্কুলের ফাঁকা মাঠে আম, মেহগিনি, দেবদারু, কদম, সেগুন সহ নানান গাছ লাগানো হয়। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দোর্যায়নের জন্য নানান ফুলের গাছও লাগানো হয়।

স্কুলের পড়ুয়ারা জানায়, “গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। তাই স্কুলের চারপাশে গাছ লাগিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে এই বৃক্ষরোপন কর্মসূচি। স্কুল চত্ত্বরে গাছ সুরক্ষিত থাকবে। ফুলের গাছও লাগানো হয়েছে। এদিন বৃক্ষরোপন কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে স্কুলের শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।


