স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ পেল পশ্চিম মেদিনীপুরের ছাত্র ছাত্রীরা 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ নভেম্বর: শনিবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, খড়্গপুর ও মেদিনীপুর সদর এই তিন মহকুমায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সুফল পেল ছাত্র ছাত্রীরা। আজ জেলা শাসকের কার্যালয়ের স্বনির্ভর গোষ্ঠী হলে মেদিনীপুর সদরের মহকুমা শাসক কৌশিক চট্টপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে ৩২ জন পড়ুয়ার হাতে এই কার্ড তুলে দেন। 

মহকুমা শাসক জানান, এখনও পর্যন্ত প্রায় ৬০ জনের হাতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কের মাধ্যমে এই কার্ড দেওয়া হচ্ছে। তাঁরা উচ্চ শিক্ষার জন্য এই টাকা খরচ করতে পারবে। যারা আবেদন করেছেন সকলের আবেদন খতিয়ে দেখে কার্ড দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *