আমাদের ভারত, ২৬ আগস্ট: শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডে জয় শ্রীরাম লেখায় ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল জম্মু-কাশ্মীরের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলায়। অভিযুক্ত শিক্ষক ওই স্কুলের প্রিন্সিপাল।
একটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক ছাত্র ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে জয় শ্রীরাম লিখেছিল। আর সেটা দেখেই তাকে ব্যপক মারধর করেন স্কুলের প্রিন্সিপাল। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তে কাঠুয়ার ডেপুটি কমিশনার ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। সেই রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে।
এদিকে দুদিন আগেই উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একটি বেসরকারি স্কুলে নামতা বলতে না পারার কারণে এক মুসলিম পড়ুয়াকে শাস্তি হিসেবে ওই ক্লাসেরই অন্য পুড়ুয়াদের দিয়ে মারধর করানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। শিক্ষিকাকে বলতে শোনা যায় মুসলিম মহিলা তাদের সন্তানদের পড়াশোনার খেয়াল রাখে না। সেইজন্য পড়াশোনায় সে এত খারাপ। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

