গলায় ফাঁস লাগিয়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শালবনিতে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই:
গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ১০ নম্বর কর্ণগড় অঞ্চলের বাহারকলাবেরিয়া গ্রামে।

জানা গিয়েছে, ওই স্কুল ছাত্রীর নাম রুমা সিং, বয়স আনুমানিক ১৪ বছর, শালবনির ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে, মঙ্গলবার স্কুল যাওয়া নিয়ে বাড়িতে বকাবকির কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অনুমান পরিবার লোকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *