ছাত্র সংগঠন এআইডিএসও’র ৭০তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার ও দার্শনিক লেলিনের প্রয়াণ শতবর্ষে ছাত্র সংগঠন এআইডিএসও’র ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে পতাকা উত্তোলন, মিছিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁশকুড়া, তমলুক, মহিষাদল, নোনাকুড়িতে আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।

পূর্ব মেদিনীপুর জেলার কনভেনর নিরুপমা বক্সী ও লক্ষ্মণ ঘোড়ই বলেন, “ছাত্র সংগঠন এআইডিএসও’র সংগ্রামের ৭ দশক উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে আজ সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। প্রতিষ্ঠার ৬৯ বছর উত্তোরণের পরে আজও ছাত্র সংগঠন এআইডিএসও সংগ্রামী চেতনায় ভাস্বর। এই প্রজন্মের সংগ্রামী ছাত্র সমাজ এবারের ২৮ ডিসেম্বর উদযাপন করছে এমন একটা সময়, যখন সারা দেশ পুঁজিপতিদের সামনে নতজানু। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মনুষ্যত্ব সব জায়গায় পুঁজিপতিদের আগ্রাসন। এর বিরুদ্ধে শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে, শিক্ষার বেসরকারিকরণের নীলনক্সা জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে আজ রাজ্যের সমস্ত জায়গায় পালিত হচ্ছে এআইডিএসও’র ৭০তম প্রতিষ্ঠা দিবস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *