মেদিনীপুরের কৃতি ছাত্রী কন্যাশ্রীর টাকা দিল বিদ্যালয় তহবিলে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠ থেকে এবার উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া পিয়াসা পারভিন কন্যাশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা মঙ্গলবার বিদ্যালয় তহবিলে তুলে দিয়েছে। মেদিনীপুর শহরের বাসিন্দা তথা মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা সালেহা খাতুন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার সালাউদ্দিনের একমাত্র কন্যা পিয়াসা।

তার স্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, বিদ্যালয় তহবিলে কন্যাশ্রী প্রকল্পের পুরো টাকা তুলে দেওয়ায় এবং এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগ থেকে বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পাওয়ায় আমরা পিয়াসার জন্য গর্বিত। পিয়াসা জানিয়েছে, ওই অর্থ বিদ্যালয়ের কোনও কাজে লাগবে বলেই প্রধান শিক্ষিকার হাতে তুলে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *