আমাদের ভারত, ১১ অক্টোবর: লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সমগ্র বিপ্লবের জনক লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে তাঁর জন্মবার্ষিকীতে শত শত প্রণাম। তিনি আজীবন ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সংগ্রাম করেছেন। তাঁর নিঃস্বার্থ সেবার চেতনা দেশবাসীকে সবসময় অনুপ্রাণিত করবে।”
প্রসঙ্গত, ১৯৭০-এর দশকের মাঝামাঝি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিরোধী নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে স্মরণ করা হয়। ইন্দিরা সরকার পতনের জন্য তিনি “সম্পূর্ণ বিপ্লব” করার আহ্বান জানিয়েছিলেন। ১৯৯৯ সালে তিনি তাঁর সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন লাভ করেন। অন্যান্য পুরস্কারগুলির মধ্যে রয়েছে ১৯৬৫ সালে জনসেবার জন্য ম্যাগসেসে পুরস্কার।

