কড়াভাবে মেনে চলুন করোনা বিধি, কেন্দ্রের তথ্য বলছে ১ জনের থেকে আক্রান্ত হতে পারেন ৪০৬ জন

আমাদের ভারত, ২৭ এপ্রিল:
ভ্যাকসিন নিলে করোনা ছুঁতে পারবে না। এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। ভ্যাকসিন নিলেও আপনি করোনায় আক্রান্ত হতে পারেন। তবে তা বাড়াবাড়ির পর্যায়ে যাবে না। আপনার শরীরের ভেতরে থাকা অ্যান্টি বডি করোনার বিরুদ্ধে সহজে লড়াই করতে সক্ষম। কিন্তু এটাও যদি আপনার চিন্তার কারণ না হয়ে থাকে। তাহলে আপনি জানবেন আপনি অন্যের বিপদের কারণ হতে পারেন। এই ভাবনাগুলোকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত করোনা বিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন। কারণ কেন্দ্রের গবেষণায় যে তথ্য প্রকাশ্যে এসেছে তা ভয়ঙ্কর।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) গবেষণায় দেখা গেছে, সঠিকভাবে সামাজিক দূরত্ব বিধি না মেনে চললে একজন করোনা রোগীর থেকে এক মাসের মধ্যে ৪০৬ জন সংক্রমিত হতে পারেন। সেক্ষেত্রে লকডাউন ছাড়া কোনো বিকল্প নেই।

সংক্রমণের হার বৃদ্ধির জন্য দায়ী সামাজিকতা দূরত্ব বিধি না মেনে চলা। সোমবার এই বিষয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সচিব লভ আগারওয়াল। সেখানে তথ্য তুলে ধরা হয়, করোনা ছয় ফুটের বেশি দূরত্বেও ছড়াতে পারে। তাই সব সময় মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি আইসোলেশন পর্বেও মাস্ক পড়তে হবে।

মাস্ক না পড়লে সংক্রমণের হার দাঁড়াচ্ছে ৯০%। আর মাস্ক পড়লে সংক্রমণের হার কমে দাঁড়াবে তিরিশ শতাংশে। সর্বক্ষণ সকলে মাস্ক পড়ে থাকলে সংক্রমণ কমে যাবে ১.৫ শতাংশে।

নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য বিকে পল জানাচ্ছেন সামাজিক দূরত্ব বৃদ্ধি যদি অর্ধেকও মেনে চলা যায় তাহলে একজন করোনা রোগীর থেকে আক্রান্ত হবেন ১৫ জন। ৭৫% মানলে একজনের থেকে আক্রান্ত হবেন মাত্র ২.৫ শতাংশ। তাই বাড়িতেও মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *