বড়দিনে পর্যটন কেন্দ্রগুলিতে কড়া নজরদারি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৫ ডিসেম্বর: বড়দিনের ছুটির আনন্দে মেতেছে বাকুঁড়া।জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে বনভোজনের ব্যাপক আয়োজন। উপচে পড়া ভিড়। সেই সঙ্গে মদ্যপ ও বক্স ডিজের দ্যৌরাত্ম।পর্যটন কেন্দ্র গুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা করেছে।শুশুনিয়া, বিহারীনাথ, ক্রোড়ো পাহাড়, বড়জোড়ার গাংদোয়া, মুকুট মণিপুর, ঝিলিমিলি প্রভৃতি পিকনিক স্পষ্টে প্রতিবছরই বহু মানুষের আগমন ঘটে। ইতিমধ্যেই ছাতনা থানার পক্ষ থেকে শুশুনিয়া পাহাড়ে মদ ও ডিজে বক্স নিষিদ্ধ করা হয়েছে। নজ‍রদারির জন্য পুলিশ ও মোতায়েন করা হবে বলে জানাগেছে।

ইতিমধ্যেই শুরু হয়েছে বিষ্ণুপুর মেলা। এই
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে যেমন বহু মানুষ আসেন তেমনি বহু বিদেশি মানুষজন আসেন মেলায়। মন্দির নগরী বিষ্ণু পুর শহর ও দর্শনীয় ঐতিহাসিক স্থলগুলি দেখতে যান তারা। মেলার এই কদিন সারা
বিষ্ণুপুরজুড়ে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জেলার আর এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র মুকুট মণিপুরে ও কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জেলার বিভিন্ন বনভোজনের স্থানগুলিতে বনভোজনের জন্য দলে দলে ছেলে ছোকরার দল হাজির। সাত সকালেই বক্স বাজিয়ে হুল্লোর শুরু হয়েছে। শব্দ বিধির মান্যতার কোনও প্রশ্নই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *