পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: যাত্রী সুরক্ষায় ক্রমশ কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বেলদার ট্রাফিক ও পুলিশ প্রশাসন। যাত্রী সুরক্ষায় কোনোমতে ছাড় দেওয়া হচ্ছে না আইন ভঙ্গকারীদের। আজ তাই বেলদা ট্রাফিক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেলদা থানার ঠাকুরচকে যাত্রীবাহী বাসের ছাদ থেকে যাত্রীদের নামিয়ে দিল পুলিশ। সেই সঙ্গে সতর্ক করা হল বাস চালক থেকে বাসের সমস্ত কর্মীদের।
যাত্রী সুরক্ষায় বাসের ওপরে যাত্রী নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে বেআইনি। তাই এদিন বাসের ওপরে যাত্রীদের নামিয়ে দিল তারা। সেই সঙ্গে আগামী দিনে যাতে এই ধরনের কাজ না করে সে বিষয়ে সতর্ক করা হল চালক থেকে বাসের কর্মীদের।

