সুরক্ষিত থাকাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত! করোনা মোকাবিলায় দেশবাসীকে মন কি বাত অনুষ্ঠান থেকে বার্তা মোদীর

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: ২০২২-এর শেষ মন কি বাত অনুষ্ঠানে করোনা সংক্রমণ থেকে মানুষ কিভাবে বাঁচবে তারই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তাঁর কথায় আরো সতর্ক হতে হবে যাতে করোনার থাবা এড়িয়ে উৎসবে মেতে উঠতে পারেন মানুষ।

রবিবার বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে মোদী বলেন, বিশ্বের একাধিক দেশে আবারো করোনা সংক্রমণ মাথাচারা দিচ্ছে। তাই দেশবাসীকে তার পরামর্শ মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সুরক্ষিত থাকাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মোদী আরো বলেন, আপনারাও দেখছেন বিশ্বের একাধিক দেশে আবারো করোনা বাড়ছে। তাই মাস্ক পরা, হাত ধোয়ার মতো সাবধানতার পথ থেকে সরে আসা যাবে না। আমরা সাবধান থাকব তাহলেই একমাত্র সুরক্ষিত থাকতে পারবো এবং উৎসবের আনন্দে মেতে উঠতে কোনো বাধার মুখে পড়তে হবে না।

করোনা থেকে বাঁচার পরামর্শ যেমন প্রধানমন্ত্রী দিয়েছেন, তেমনি দেশের অর্থনৈতিক প্রগতির কথাও তিনি তুলে ধরেছেন এই অনুষ্ঠানে। মোদীর কথায় ২০২২ বছরটি ভারতের কাছে বহু দিক থেকেই অনুপ্রেরণামূলক। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে, যা সব দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বড়দিনের দিন জন্মদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। মোদীর অনুষ্ঠানে উঠে আসে প্রয়াত প্রধানমন্ত্রীর কথাও। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শিক্ষা, বিদেশ নীতি এবং পরিকাঠামোর ক্ষেত্রে ভারতকে এক অন্য উচ্চতা প্রদান করেছেন।আজ অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী মোদী বাজপেয়ীর সমাধিস্থলে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *