জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে ডেবরায় তৈরি হতে চলেছে পন্ডিত রঘুনাথ মুর্মু ও রাম চাঁদ মুর্মুর মূর্তি।
ডেবরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও অফিসের সামনে মূর্তি দুটি তৈরি হচ্ছে। জেলাশাসক আয়েশা রানি সেগুলি উদ্বোধন করবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি অলক আচার্য বলেন, আদিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়ে বি ডিও অফিস চত্বরে মূর্তি দুটি স্থাপন করুক।

