রাজ্য যুব সংসদ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হল কেশিয়াড়িতে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর:
রাজ্য যুব সংসদ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হল কেশিয়াড়িতে। সোমবার কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে যুব সংসদ প্রতিযোগিতা হয়েছে। এদিন ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় যুব সংসদ প্রতিযোগিতায় এলাকার ৮ টি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিয়েছিল। পড়ুয়ারা কেউ মন্ত্রী, কেউ বিরোধী দলনেতা, কেউ সচিব, কেউ অধ্যক্ষ হয়ে বিধানসভা পরিচালনা করেছে।

প্রতিযোগীরা জানায়, এই প্রতিযোগিতা থেকে পার্লামেন্টারি নিয়ম কানুন শিখতে পেরেছে তারা। বিধানসভায় কী ধরনের কাজ চলে তার সম্যক ধারনা তারা পেয়েছে। প্রতিযোগিতার শেষে সফল স্কুলের পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লকের বিডিও বিপ্লব কুমার দত্ত, কেশিয়াড়ি থানার আইসি উদয়শঙ্কর মন্ডল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনী মান্ডী সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *