“ব্যাঘ্র সংরক্ষণে রাজ্য সজাগ,” টুইটারে মমতা

আমাদের ভারত, ২৯ জুলাই: ব্যাঘ্র সংরক্ষণে রাজ্য সজাগ, টুইটারে লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, ”রয়েল বেঙ্গল টাইগারের বিচরণক্ষেত্র থেকে, আন্তর্জাতিক বাঘ দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের বনকর্মীরা বড় বিড়াল (বাঘ) সংরক্ষণ ও রক্ষা করতে এবং এর পরিবেশকে সুরক্ষিত করতে অক্লান্ত পরিশ্রম করছেন। আমার আন্তরিক শুভেচ্ছা।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯ জুলাই তারিখে পালন করা হয়। ২০১০ সালে সেণ্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এর সম্পর্কে থাকা ভুল ধারণা ও ভয় দূর করা। প্রতি বছর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়। বাঘ ভারতের জাতীয় পশু। তাই এই দিবসের মহত্ব এখানে বেশি ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *