হাতির তাণ্ডবে ঝাড়গ্রামে অবরুদ্ধ ৫নং রাজ্য সড়ক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারি:
প্রকাশ্য দিনের আলোয় ঝাড়গ্ৰামের রাস্তায় দাপিয়ে বেড়াল এক দলছুট দাঁতাল। হাতির আতঙ্কে দীর্ঘক্ষণ একপ্রকার অবরুদ্ধ হয়ে রইল লোধাশুলী-ঝাড়গ্ৰাম ৫ নম্বর রাজ্য সড়ক। আটকে পড়ে একাধিক যানবাহন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫ টা নাগাদ কলাবনীর কাছে একটি হাতি ঝাড়গ্ৰাম–লোধাশুলি ৫নং রাজ্যে সরকারের রাস্তার উপর উঠে পড়ে।হাতিটি রাস্তার উপর থাকায় কোনও গাড়ি যেমন রাস্তা দিয়ে চলাচল করতে পারেনি তেমনি কাজের জন্য ঝাড়গ্ৰামে যাওয়া মানুষজন বাড়ি ফিরতে সমস্যায় পড়েন।

ঝাড়গ্ৰামের জঙ্গল এলাকায় দিনের পর দিন যেভাবে হাতির আতঙ্ক বাড়ছে তাতে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। ক্ষোভ বাড়ছে বন দপ্তরের বিরুদ্ধে। সাধারণ মানুষের অভিযোগ, এলাকায় নিয়মিত হাতি হানা দিলেও বন দফতরের কর্মীদের তেমন দেখা যায় না হাতি গাইড করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *