পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম: এলাকায় হাতির তান্ডব রুখতে বন দপ্তর এবং প্রশাসনের উপযুক্ত পদক্ষেপের দাবিতে রাজ্য সড়ক অব্রোধ। ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম বিধানসভার অন্তর্গত নয়াগ্ৰামে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন গোখুরপাল এলাকার সাধারণ মানুষ। অবরোধের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে গোপীবল্লভপুর– নয়াগ্ৰাম ৯ নম্বর রাজ্য সড়ক। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় নয়াগ্ৰাম থানার পুলিশ।

অভিযোগ, নয়াগ্ৰামের বিস্তীর্ণ এলাকায় প্রতিনিয়ত হাতির তান্ডব বাড়ছে। হাতির তান্ডবে সাধারণ মানুষের ফলস এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি যেমন হচ্ছে তেমনই প্রাণহানীর মতো ঘটনা ঘটছে। এরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে ৯ নম্বর রাজ্য সড়কের উপর গোখুরপাল এলাকায় পথ অবরোধে সামিল হন এলাকার সাধারণ মানুষ।

