স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৪ ফেব্রুয়ারি: রায়গঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই পরিবর্তন যাত্রায় কয়েকশো বাইক নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা যোগ দেন। দিলীপ ঘোষ ছাড়াও এই যাত্রায় ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়ে রায়গঞ্জ শহরের মোহনবাটি, মহাত্মা গান্ধী রোড, বিদ্রোহী মোড়, রাসবিহারী মার্কেট, দেবীনগর হয়ে কসবা মোড় পর্যন্ত পরিক্রমা করে। রায়গঞ্জ শহরে পরিবর্তন যাত্রার রথ পরিক্রমা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হেমতাবাদে একটি জনসভায় যোগ দিতে যান।


