রাজ্যের শ্রম দফতরের রাষ্টমন্ত্রী জাকির হোসেন বোমার আঘাতে গুরুতর জখম

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৭ ফেব্রুয়ারি: বুধবার রাতে মুর্শিদাবাদ জেলাতে নিমতিতা ষ্টেশনে বোমার আঘাতে গুরুতর জখম হলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্টমন্ত্রী জাকির হোসেন। তাঁর উপর বোমা হামলা চালানো হয় বলে অভিযোগ। বর্তমানে তাঁকে গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।

বুধবার রাতে কলকাতা যাবেন বলে তিস্তা–তোর্সা এক্সপ্রেস ধরার জন্যপ নিমতিতা ষ্টেশনে যাচ্ছিলেন। নিমতিতা ষ্টেশনে গাড়ি থেকে নেমে ষ্টেশনের দুই নং ফ্ল্যাট ফর্মে যান। সেখানে তাঁকে ঘিরে যখন শ্লোগান দিচ্ছিলেন সমর্থকরা সেই সময় তার উপর বোমার হামলা চালায় বলে অভিযোগ। বোমায়
জাকির হোসেন সহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। সবাইকে জখম অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।

পুর্ব পরিকল্পিত ভাবে এই বোমা হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচন আগে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হল মুর্শিদাবাদ জেলার নিমতিতা এলাকায়।

এব্যাপারে লোকসভা পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়েছে যে রাজ্যের মন্ত্রীর উপর হামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *