লোধা শবর পরিবারের পাশে রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা ও বাস শ্রমিকদের ত্রাণ বিতরণ বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ জুন: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের উদ্যোগে রাধা নগর অঞ্চলের অর্জুনডাহর গ্রামে খাদ্য সামগ্রী তুলে দিলেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। এদিন অর্জুনডিহা গ্রামে প্রায় ৯০টি লোধা শবর পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মন্ত্রী বিরবাহা হাঁসদা। এরপর এদিন গ্রামবাসীদের সাথে সাথে কথা বলে জানতে চান অভাব অভিযোগের কথা। মন্ত্রীকে কাছে পেয়ে ও মন্ত্রীর হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি গ্রামবাসীরা। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন পৌর পিতা শিবেন্দ্র বিজয় মল্লদেব।

অন্যদিকে ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতির উদ্যোগে বাস শ্রমিকদের ত্রাণ বিতরণ করলেন বিধায়ক ডা: খগেন্দ্রনাথ মাহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *