আমাদের ভারত, ২৭ মার্চ:মুখ্যমন্ত্রী নির্দেশের পর জেলায় জেলায় অস্ত্র উদ্ধার হচ্ছে। এতে প্রমাণ হয় কোথায় অস্ত্র রয়েছে তা পুলিশ জানতো। রবিবার বালুরঘাটে দলের কর্মী সভার পড়ে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী দিনে কাশ্মীরের মত হতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজ্য বিজেপি সভাপতি এদিন বলেন, রাজ্যে এখন রাজত্ব চালাচ্ছে ক্রিমিনালরা। আগে এখানে অস্ত্র আস্ত মুরগি থেকে এখনো অস্ত্র তৈরি হচ্ছে বারুদের স্তূপের উপর বসে রয়েছে রাজ্য।
এদিন মালদায় বোমা বিস্ফোরণে শিশু মৃত্যু, উত্তর ২৪ পরগনায় নাবালিকা ধর্ষণ নিয়ে সরব হন সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা যেদিকে যাচ্ছে তাতে কাশ্মীরের মত পরিস্থিতি হতে চলেছে। বোমা বন্দুক নিয়ে পুলিশ তৎপর হলেও ডাইনি অপবাদে ঘর ছাড়াদের নিয়ে বারবার অভিযোগ করেও কোন কাজ হচ্ছে না। পুলিশ কোনো কাজই করছে না। তার অভিযোগ পুলিশ শুধু উপরতলার নির্দেশ পেলেই কাজ করে।

