বকেয়া ডিএ–র দাবিতে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৮জানুয়ারি: বকেয়া ২৮%ডিএ অবিলম্বে প্রদান সহ দশ দফা দাবিতে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়‌।
ইউনিয়নের জেলা সম্পাদক দেবাশীষ ঘোষ জানান, রাজ্য সরকারি কর্মীদের ২৮% বকেয়া পড়ে রয়েছে, বর্তমানে এই রাজ্যের কর্মচারীরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও চুক্তির ভিত্তিতে নিয়োগ কর্মচারীদের পেনশন, গ্ৰাচুইটি কোনও কিছুই নেই, অবসরের পর এই সব কর্মীরা বড়ই অসহায়।অবিলম্বে তাদের পেনশনের আওতা ভূক্ত করতে হবে।

কর্মচারী ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হন। সেখানে বিক্ষোভ প্রদর্শন ও দাবি দাওয়ার সমর্থনে বক্তব্য পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *