জাতীয় শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে রাজ্য কমিশনের ক্ষোভ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য দুই শিশু সুরক্ষা কমিশনের মধ্যে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌছেছে। শনিবার থেকে একে অপরের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ ও পাল্টা ক্ষোভ উগরে দিয়েছে উভয় পক্ষই। সোমবারও একই ঘটনা সামনে এসেছে।

এদিন সকালে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর সাংবাদিক বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় এবং অপর প্রতিনিধি অনন্যা চট্টোপাধ্যায়। NCPCR এর পক্ষ থেকে তোলা অসহযোগীতার অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন তারা। রাজ্য কমিশনের বক্তব্য, পুলিশ প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করেছে NCPCR কে। সোমবারের বৈঠকে পুরো ঘটনা সবিস্তারে বলা হয়েছে। কিন্তু জাতীয় কমিশন তা মানতে নারাজ। সুদেষ্ণা রায় ও অনন্যা চট্টোপাধ্যায়রা জানান, ময়নাতদন্তের রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যুর কথা উল্লেখ থাকলেও জাতীয় কমিশন তার ঊর্ধ্বে গিয়ে মনগড়া কথা বলছে। খানিকটা উদ্দেশ্য প্রনোদিত মনোভাব প্রকাশ পাচ্ছে বলে অভিযোগ রাজ্য কমিশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *