বিরোধী দলনেতা নির্বাচন করতে সোমবার বৈঠকে বসছেন রাজ্য বিজেপির বিধায়করা

নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ৯ মে:
বিরোধী দলনেতা নির্বাচন করতে আগামীকাল বৈঠকে বসছে রাজ্য বিজেপি। সকাল ১১টা নাগাদ এই বৈঠক কলকাতায় হেস্টিংস অফিসে হবে বলে দলীয় সূত্রে খবর। বৈঠকে থাকার জন্য দলীয় বিধায়কদের কাছে নির্দেশ গিয়েছে রাজ্য বিজেপির।

বিরোধী দলনেতা ঠিক করার জন্য দিল্লি পর্যবেক্ষক নিয়োগ করেছে। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও ভূপেন্দর যাদবকে নিয়োগ করেছে দিল্লি। প্রসঙ্গত, বিজেপির তিন বিধায়কের নাম বিরোধী দলনেতার জন্য উঠে এসেছে। শুভেন্দু অধিকারী, মুকুল রায় ও মনোজ টিগ্গার নাম নিয়ে জোর চর্চা চলছে রাজ্য বিজেপিতে। প্রাথমিকভাবে শুভেন্দু অধিকারী অনেকটা এগিয়ে। কিন্তু সবার সঙ্গে কথা বলেই বিরোধী দলনেতা ঠিক করতে চাইছে বিজেপি। তার জন্য দুই কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে আগামীকাল বৈঠক হবে। বৈঠকে প্রত্যেক বিধায়কদের মতামত নেওয়া হবে। প্রয়োজনে বিধায়কদের নিয়ে ভোটাভুটি হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

আগামীকাল বিরোধী দলনেতা নির্বাচন করে ফেলবে বিজেপি। দুপুরেই সাংবাদিক বৈঠক করে বিরোধী দল নেতার নাম ঘোষণা করে ফেলতে পারে রাজ্য বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *