আমাদের ভারত, কলকাতা, ১৯ অক্টোবর: গত বছরের তুলনায় এ বছর পশ্চিমবঙ্গে পুজোর উদ্বোধনে ব্যস্ততা বেড়েছে রাজ্য বিজেপি নেতাদের। পুজোর দ্বিতীয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের পরদিন থেকেই ব্যস্ততা বেড়েছে তাঁদের।
রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার আজ বেলা ১১টার পর বাগুইআটি, বড় বাড়ি, রেল পুকুর রোডে কিছু পুজোর উদ্বোধন করেন। এরপর দুপুরে যাবেন দক্ষিণ ২৪ পরগনার আমতলায় পুজোর উদ্বোধন ও বস্ত্র বিতরণে। এ ছাড়া, ওই জেলায় ডায়মণ্ডহারবার, উস্তি, কাকদ্বীপেও তাঁর পুজোর উদ্বোধনে যাওয়ার কথা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এদিনের উদ্বোধনের তালিকায় আছে হাওড়ার শানপুর বারোয়ারি দুর্গাপুজো, বালি জগদীশপুর সর্বজনীন, উলুবেড়িয়ার ধূমকেতু সঙ্ঘ, পাঁশকুড়ার চাঁপাডালি সর্বজনীন, হলদিয়ার চৈতন্যপুর নবতারা সঙ্ঘ, হলদিয়ার ব্রজলালচক, চাঁদিপুরের আদি উৎসব কমিটি প্রভৃতি।
সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের এদিনের উদ্বোধনের তালিকায় আছে নারায়ণগড়-বেলদার হসপিটাল রোড, কাটাইকাল, শালবনী, কেরানীচটি, হিজলি সমবায় সমিতি, খড়্গপুর তালবাগিচা প্রভৃতি।
বিকেল ও সন্ধ্যায় দলের জাতীয় কার্যনির্বাহি পরিষদ অনির্বান গাঙ্গুলির নদিয়ার কমলপুর, বগুলা, বাদকুল্লা ও তাহেরপুরে পুজোর উদ্বোধন করার কথা। দলের সাংসদ ও সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুরে দুর্লভপুর মিতালি সঙ্ঘ, জাতীয় মুখপাত্র ভারতী ঘোষের উলুবেড়িয়ার জামবেড়িয়া এবং হুগলির ভদ্রকালীতে ডিপিজেএম সরণীর পুজো, দলের রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রর হাওড়া বাউরিয়ায় সংগ্রামী ক্লাব প্রভৃতি স্থানে যাওয়ার কথা। প্রসঙ্গত, তৃতীয়া ও চতুর্থীতেও বিজেপির কিছু নেতার ডাক পড়েছিল পুজোর উদ্বোধনে।

